শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৬৭ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর ও মোহনপুুুরের সংযোগ সড়কে শীব নদীর উপর নির্মিত সেতুতে বিনোদন পিপাসু মানুষের উপচে পড়া ভিড়। চলতি বছরের ২৮মে বৃহস্পতিবার ঈদ-উল আজহার দিন দুপুর থেকে সেতুতে বিনোদন পিপাসু মানুষের ঢল নামে। যদিও প্রতিদিন বিকেলেই এখানে বিনোদন পিপাসু বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, তবে ঈদের ছুটিতে প্রতিদিন কয়েক হাজার বিনোদন পিপাসু মানুষের সমাগম ঘটে। রাজশাহীর তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন শীব নদীর বুক চিরে বয়ে চলা তানোর-সইপাড়া রাস্তর ওপর নির্মিত সেতু এখন বিনোদন পিপাসুদের কাছে জনপ্রিয়
বিনোদন কেন্দ্র হিসেবে রুপ নিয়েছে। ঈদের ছুটিতে তানোরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছেন। একদিকে সেতু অন্যদিকে নদীর বন্যানিয়ন্ত্রণ বাধের দু’পাশে সারি সারি গাছের নয়নাভিরম দৃশ্য যে কোনো বিনোদন
পিপাসু মানুষকে কাছে টানবে। যে কারণে প্রকৃতির নির্মল বাতাস ও বাধের নয়নাভিরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামছে।
জানা গেছে, তানোরে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় শীব নদীর ওপর নির্মিত সেতু ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শীব নদীর বাঁধ অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। তানোর উপজেলা বাসির দাবি শীব নদীর বাঁধ ঘিরে এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি শুধু তানোর নয় বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin