বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

গোদাগাড়ীতে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩১০ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) বেলা ১২টার দিকে উপজেলার সরমংলা ইকোপার্কে এ সভার আয়োজন করা হয়।

গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী মোবাশ্বের আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব ও এনসিপি মনোনীত গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতিকুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক আহসান লাবিব, রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, গোদাগাড়ী উপজেলা এনসিপির সদস্য সচিব মো. আব্দুল আলীমসহ দলটির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় এনসিপির লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin