রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

মিসা হ/ত্যার দ্রুত বিচার দাবিতে সমাবেশ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৬ Time View

খাইরুল ইসলাম মুন্না।।
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারসহ নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বিকাল সারে ৫ টায় বেতাগী প্রেসক্লাবের সামনে গ্রিন পিস ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি ও ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ‘র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক বেতাগী উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ বেতাগী উপজেলার সাংগঠনিক সম্পাদক ইসমত মাহজাবীন বিনতী, সদস্য ঝুন্নুরাইন ইভদা, গ্রিন পিস ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মাহমুদ হাসান অমিক, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সভাপতি আরিফুল ইসলাম মান্না, সৌরভ জমাদ্দারক ও গোলাম মর্তুজা ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, রামিসা হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হলেও বিচার কার্যক্রম দ্রুত শেষ হওয়া প্রয়োজন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পরিবারের পাশে সমাজের সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি করেন।
ক্যাপশন: রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে সমাবেশ ও মানববন্ধন। বেতগী প্রেসক্লাব, রোববার (২৪ মে) বিকাল সারে ৫ টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin