সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২০৮ Time View

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা-
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং ‘ওয়ার্ল্ড ভিশন’ ধামইরহাট এপি’ ও ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় সকাল ১০টায় নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশিষ কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ইক্যো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ম্যানেজার পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী প্রমূখ। এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক তার বক্তব্যে শিশু নির্যাতন, বাল্যবিবাহ নিরোধ কল্পে প্রত্যেককে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin