রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

ক‌বি নজরু‌ল আমাদের জাতীয় চেতনার প্রতীক-প্রধানমন্ত্রী তা‌রেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্বসাহিত্য দরবারে আরও বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাঁর জীবনবোধ, দর্শন প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দিতে হবে। এরই অংশ হিসেবে আমাদের জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করা যায় কি না, এ ব্যাপারে সম্ভাবনা সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাব। বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি। আমাদের জাতীয় চেতনার প্রতীক, আমাদের জাতীয়তাবাদের প্রতীক।’

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তারেক রহমান এসব কথা বলেন। এসময় তিনি বলেন, শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে এবং ভবিষ্যতে এমন অপরাধ ঠেকাতে কঠোর বিচার নিশ্চিত করা হবে।

ঢাকার মিরপুরে আলোচিত শিশু হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। এ বিষয়ে একটি কথা আজকের এ অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার শিশুটির হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি, মানুষ এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।’

একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এ ক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক।’

অনুষ্ঠা‌নে বক্ত‌ব্যের পূ‌র্বে সাংস্কৃ‌তি মন্ত্রনালয় এবং জেলা প্রশাস‌নের উদ্যো‌গে প্রকা‌শিত নজরুল স্মর‌ণিকার মোড়ক উম্মোচন ক‌রেন। এছাড়াও ক‌বি নজরু‌লের উপর গ‌বেষনার স্বীকৃ‌তি স্বরূপ ক‌য়েক জন‌কে নজরুল পুরস্কা‌রে ভূ‌ষিত করা হয়।

প্রধানমন্ত্রী তা‌রেক রহমান‌কে ময়মন‌সিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে সম্মাননা স্বারক প্রদান করা হয়। ‌

নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান ও স্মারক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।

অতিথি হিসেবে বক্তব্য দেন কবিপৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী, ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শে‌ষে এক‌টি ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান উপ‌ভোগ ক‌রেন এবং নজরুল মেলা প‌রিদর্শন ক‌রেন প্রধান অতিথি ।

এর আগে দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধরার খাল পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল খনন করেছিলেন। বাবার খনন করা খালটি ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করেছেন তারেক রহমান।এ সময় খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন তিনি।

পরে বিকাল ৫টায় ময়মন‌সিংহ ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ দ‌ক্ষিন ও উত্তর জেলা বিএন‌পি এবং মহানগর বিএন‌পির নেতাকর্মী‌দের নি‌য়ে দলীয় সাংগঠনিক বিষ‌য়ে আলোচনা ও মতবিনিময় সভায় যোগদেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুপুরে খাল পুনঃখনন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো অন্যায়কারীকে শাস্তি দিতে হলে, তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়মকানুন আছে। এখন আমরা খেয়াল করছি, গত কয়েক দিন ধরে কিছুসংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, আগুন ধরাচ্ছে ও উত্তেজনা সৃষ্টি করছে। এ কাজগুলোর মাধ্যমে তারা কি আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতো কি চলতে দিচ্ছে?’

অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, তখনো দেশে এমন কয়েকটি দুঃখজনক অন্যায় ঘটনা ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সেই অন্যায় যখন ঘটেছে, আমি নিজেই সেই সব বাচ্চার মায়েদের সঙ্গে কথা বলেছিলাম। আমাদের দলের চিকিৎসকেরা গিয়ে চিকিৎসা দিয়েছে, আইনজীবীরা গিয়ে সেই আইনি সহায়তা করেছিল। কিন্তু আজকে যে ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা বলছে, সেদিন কিন্তু তাদের আমরা মাঠে দেখিনি। সেদিন কিন্তু তাদের আমরা দেখিনি, যে তারা অবরোধ করেছে। তাহলে কি আমরা ধরে নেব বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে দিয়েছে বলে তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এসব কর্মকাণ্ড করছে?’

যারা দেশে এমন অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, এই খাল কাটা বন্ধ হয়ে যাবে সারা বাংলাদেশে। ক্ষতিগ্রস্ত কে হবে? ফ্যামিলি কার্ডের বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin