শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

সিংড়ায় রামিসা হ/ত্যার বিচার ও সাংবাদিক নি/র্যাতনের প্রতি/বাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৮ Time View

মোল্লা মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি
শিশু রামিসা হত্যাকারী সোহেল রানা’র বিচারের দাবিতে এবং নলডাঙ্গার সাংবাদিক রানা আহম্মেদসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা’র সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আলীরাজ, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাজ কায়েম, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ, জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা সাদরুল উলা, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মন্নাফ, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ (মৌ), প্রভাষক খায়রুল ইসলাম, অধ্যক্ষ আরিফ রায়হান ,উপজেলা যুবদল নেতা এবি সিদ্দিক প্রমুখ।

সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যাকারী সোহেল রানা’র দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান এবং সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানো হয় প্রতিবাদ সভা থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin