রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

চট্টগ্রামে র‌্যাবের অভি/যানে ২৩ হাজার ৬৬০ পিস ই/য়াবা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৭ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি কাভার্ড ভ্যানযোগে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল কর্ণফুলী থানাধীন ফকিরনীরহাট এলাকার শাহ মোহছেন আউলিয়া (র.) সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির পেছনের অংশের নিচে বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার গোপন চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানকালে কাভার্ড ভ্যানের চালক নাজমুল হক (৩৭) কে আটক করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার বাসিন্দা এবং মো. বেলাল হোসেনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তারা জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত কাভার্ড ভ্যান এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা ও মহাসড়ককেন্দ্রিক নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin