সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

সলঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৩ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮নং সলঙ্গা ইউনিয়নের অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ এর ১০ কেজি করে চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ উদ্বোধন করেন,উল্লাপাড়া-সলঙ্গা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন,ট্যাগ অফিসার সোহেল আরমান,ইউনিয়ন পরিষদের মেম্বর শহিদুল ইসলাম শহিদ, শরিফুল ইসলাম,সুজন,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওয়ার্ড মেম্বর নাজমা খাতুন,হাওয়া খাতুনসহ অনেকে। এ সময় পরিষদের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।সুষ্ঠ ও সুন্দর পরিবেশে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ সম্পন্ন হয়েছে।প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু জানান,ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারি সহায়তা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছানো জরুরি।তাই সুষ্ঠ বণ্টনে সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।স্থানীয়রা জানান,ঈদের আগে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া হতদরিদ্রদের মাঝে এ চাল সহায়তা তাদের জন্য স্বস্তি এনেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin