সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ফুলবাড়িয়ায় ভ্রাম্যমান আ-দালতের অভি-যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩০ Time View

ফুলবাড়িয়া প্রতিনিধি: বৃহস্পতিবার বিকালে ফুলবাড়িয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্যাট মো: শহিদুল ইসলাম সোহাগ। এ সময় সংশ্লিষ্টদের সচেতন হতে আইনি পরামর্শ প্রদান করেন এবং দোষ স্বীকার করায় ৩টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, মেইন রোডের শপিং পয়েন্টে নিবন্ধন ব্যতিত শিশু খাদ্য বিক্রয় করায় ৭ হাজার টাকা, দোয়েল শপ এ অনুমোদন বিহীন ত্বক/রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি করায় ১২ হাজার টাকা এবং গরুর মাংস বিক্রির বাটখাড়ার ওজনে কারচুপির দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করেন আদালত।
আদালত এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে আইনের সু-স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। প্রচলিত আইন মোতাবেক ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান এবং জনগণের সাথে প্রতারণা না করার অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্যাট মো: শহিদুল ইসলাম সোহাগ বলেন, এ জাতীয় অপরাধের সর্বোচ্চ শাস্তি অনেক বেশি। আমরা ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করে কিছু অর্থদন্ড প্রদান করেছি। জনস্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে। তবে এসব প্রতিষ্ঠান আবারও এ ধরনের কার্যকলাপে জড়িয়ে পড়লে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin