রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঘাটাইলে বনের ভেতরে ৩ অ/বৈধ করাত কল উ/চ্ছেদ স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে বিএডিসি বীজ কে/লেঙ্কারি নড়াইলে শিশুকে যৌ-ন হয়-রানির অভিযোগে ইমামকে গ্রে-ফতার করেছে পুলিশ ধামইরহাট সদরে সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দা/বিতে মা/নববন্ধন পাইকগাছায় চিংড়ি ঘেরে মর্মা/ন্তিক মৃ/ত্যু পাইকগাছায় কোটি টাকার সড়ক কাজে চ/রম অ/বহেলা উন্নয়নের নামে জনগণের সঙ্গে নি/ষ্ঠুর প্র/তারণা রাজশাহীর গোদাগাড়ীতে শত শত অ/বৈধ স্থাপনা গু/ড়িয়ে দিল প্রশাসন বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন বানারীপাড়ার কৃতি সন্তান অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারাগঞ্জে ৮ পিস নি-ষিদ্ধ ট্যাবলেটসহ ১ মাদ/ক ব্যবসায়ী গ্রেফ/তার

রাজশাহীর গোদাগাড়ীতে শত শত অ/বৈধ স্থাপনা গু/ড়িয়ে দিল প্রশাসন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাজশাহী – চাপাইননবাবগঞ্জ মহানগরী সড়কের দু,পাশে
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন প্রশাসন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজাবাড়ীহাট, গোপালপুর, সাবদিপুর, রেলগেট, বাইপাস, গোদাগাড়ী ড্যাংপাড়াসহ বিভিন্ন স্থানে শত শত অবৈধ দোকানপাট, আবাসস্থল গুড়িয়ে দেয়া হয়েছে। ফলে দোকান মালিক, অবৈধ স্থাপনার মালিক রড়, সিমেন্ট, পানির ট্র্যাঙ্ক, লোহা, সিমেন্টের পিলার, পাইপ, আলমারীসহ বিভিন্ন ধরণের মালামাল নিয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থেকেন। মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করে।

দীর্ঘদিন ধরে সরকারি জায়গা ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও গোদাগাড়ী থানা এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সড়কের পাশে নির্মিত পাকা, সেমিপাকা, টিনশেড দোকান, অস্থায়ী ঘর এবং বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। বিশেষ করে বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin