রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

শেষ হলো ঐতিহ্যবাহী আঙ্গারু মেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৩ Time View

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহনকারী সলঙ্গা থানার ঐতিহ্যবাহী আঙ্গারু বৈশাখী মেলা আনন্দ-উৎসব আর গ্রামীণ সংস্কৃতির আবহে আজ শনিবার শেষ হয়েছে। বৈশাখ মাসজুড়ে প্রতি শনিবার অনুষ্ঠিত এ মেলার শেষ দিনে মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে।সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর পরিবেশ।
মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, মাটির খেলনা,বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী,মিষ্টান্ন,মুড়ি-মুড়কি,জিলাপিসহ বিভিন্ন মুখরোচক খাবারের সমারোহ দর্শনার্থীদের আকৃষ্ট করে। শিশু-কিশোরদের জন্য নাগরদোলা ও বিনোদনের বিভিন্ন আয়োজন ছিল বাড়তি আনন্দের উৎস।
স্থানীয়দের কাছে আঙ্গারু পাঁচপীর মেলা শুধু বিনোদনের কেন্দ্র নয়,এটি সামাজিক সম্প্রীতি ও মিলনমেলারও এক অনন্য উপলক্ষ।প্রতিবছর বৈশাখ এলেই পার্শ্ববর্তী গ্রামের বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে নাইওর আসেন,আর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
মেলার আয়োজক ও পরিচালনা কমিটির সভাপতি রহিজ উদ্দিন প্রামানিক জানান,“আঙ্গারু মেলার ঐতিহ্য রক্ষায় আমরা জুয়া ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করেছি।সবার সহযোগীতায় শান্তিপূর্ণভাবে বৈশাখের ৪ শনিবার মেলা সম্পন্ন হয়েছে।”
মেলা শেষ হলেও এলাকাবাসীর মনে রয়ে গেছে উৎসবের রঙিন স্মৃতি আর আগামী বছরের অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin