রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্র/শিক্ষণের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩০ Time View

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষে তিনমাসব্যাপী সেলাই প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার ব্যবস্থাপনায় শনিবার ৯ই মে/২৬ সকালে হাসপাতাল সংলগ্ন স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পল্লী অগ্রগতি সংস্থার প্রধান নির্বাহী মো. সুরুজ হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সংগঠনের সদস্য মোছা. সাবিনা ইয়াসমিন,পল্লী অগ্রগতি সংস্থার ম্যানেজার মোছা. লিপি খাতুন, প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সোবহান সুমন,প্রশিক্ষক ওছমান গণি,শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগী ইদ্রিস আলী প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে,

এ প্রকল্পের আওতায় অত্রালাকার অস্বচ্ছল ২০ জন নারী অংশগ্রহণ নিচ্ছেন এবং তাদের বিনামূল্যে তিনমাসব্যাপী পেশাদার সেলাই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে নারীরা যাতে করে ঘরে বসেই আয়ের পথ পথ তৈরী করতে পারেন এবং পরিবারে আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে পারেন,সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বক্তরা বলেন,নারীদের দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে পারলে দারিদ্র বিমোচন ত্বরান্বিত হবে। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ স্থানীয় পিছিয়ে পড়া অস্বচ্ছল নারী সমাজে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin