শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে খাদ্য কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে মা/দক সেবনের দায়ে ৩ জনের কারা/দণ্ড গোদাগাড়ীতে এ.ডাবলু.ডি পদ্ধতি কৃষকদের মাঝে সাড়া ফেলেছে – সেচ সাশ্রয় হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিচ্ছে – সমাবেশে প্রতিমন্ত্রী ড.ফরিদ সলঙ্গায় ভিন্নধর্মী বিনোদন স্পট বকুল তলা ব্রীজ ১৮ বছর আ-ত্মগোপনে থাকার পরও শেষ রক্ষা হলো’না ইউপি সদস্য কালামের তারাগঞ্জে ৩১ শয্যা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত সেবা কার্যক্রমের উদ্বোধন গৌরনদীতে উপজেলা প্রশাসনের বেঁধে দেয়া সময় পার হলেও খালের দু- পাশের অবৈধ স্হাপনা সরিয়ে নিচ্ছেন না অ/বৈধ স্হাপনার মালিকেরা বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ব-র্ণাঢ্য আনন্দ মিছিল ‎ওসি তারিক হাসান রাসেলের দক্ষ নে/তৃত্বে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন গৌরনদী মডেল থানার ‎

বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ব-র্ণাঢ্য আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালের হিজলা সরকারি কলেজ ছাত্রদল এর উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান, সদস্য সচিব আল আমিন মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুনসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার খুন্না বাজার এলাকায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

হিজলা সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আরিফ হোসেন চৌকিদারের নেতৃত্বে মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আনন্দ মিছিলটি খুন্না বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে প্রদক্ষিণ করে।

পরে মিছিলটি উপজেলা মন্টু স্মৃতি সংসদ কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা নবগঠিত জেলা ছাত্রদল কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল জেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম জোরদার হবে। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin