বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বরিশাল নগরীর শীতলা ও কালীমাতার মন্দির সু/রক্ষা কমিটি গঠণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৮৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম বগুরা জিয়া সড়কস্থ আর্য্যদিঘী শ্রী শ্রী শীতলা ও কালীমাতার মন্দির সুরক্ষা কমিটির বিশেষ সাধারণ সভা ও নতুন করে কমিটি গঠণ করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, অতিসম্প্রতি মন্দির সুরক্ষা কমিটির বিশেষ সাধারণ সভা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোকুল চন্দ্র বিশ্বাসের আহবানে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’র বরিশাল জেলা কমিটির সদস্য সচিব কৃষিবিদ অ্যাডভোকেট পরিমল মজুমদার শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মনিন্দ্র নাথ ঘরামী। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএমজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী।

বিশেষ সাধারণ সভায় মন্দিরের জমি বেদখল ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে বেদখল হওয়া জমি পুনরুদ্ধার ও বিএমজেপির তত্ত্বাবধানে মন্দিরটিকে ‘তীর্থধাম উন্নয়ন প্রকল্প’ গ্রহনের ব্যাপারে উপস্থিত অতিথিদের সহযোগিতা কামনা করা হয়েছে।

সবশেষে উপস্থিত সর্বসম্মতিক্রমে আর্য্যদিঘী শ্রী শ্রী শীতলা ও কালীমাতার মন্দির সুরক্ষায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অনিল চন্দ্র দে’কে আহবায়ক, অ্যাডভোকেট নিরঞ্জন চন্দ্র দাস নিরুকে সদস্য সচিব, কৃষিবিদ অ্যাডভোকেট পরিমল মজুমদার, অধ্যাপক ড. চিত্ত রঞ্জন সরকার, পরিমল চন্দ্র রায়, নারায়ন চন্দ্র মন্ডল, মনিন্দ্র নাথ ঘরামী, উত্তম কুমার মিত্র, বাসুদেব চক্রবর্তীকে যুগ্ন আহবায়ক করে ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।

একই সভায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আন্তর্জাতিক কুটনৈতিক প্রতিনিধি আর.কে মন্ডল রবিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাসসহ ৩৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin