শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

র‌্যাব-১২, ৪ সিপিসি-১ এর অভিযানে ক্লুলেস মামলার সন্দিগ্ধ প-লাতক ১ জন আ-সামি গ্রেফ-তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৫ Time View

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‌্যাব-৪, সিপিসি-১, ঢাকা এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় চাঞ্চল্যকর নদীর পাড়ে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধারের ক্লুলেস মামলার সন্দিগ্ধ পলাতক ০১ জন আসামি গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় নিহতের ছেলে মোঃ বাবুল আকন্দ (৪০) বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা মামলা নং-২০, তাং-২১/০৪/২০২৬, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড ৩৯৪/৩০২/৩৪।

২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অদ্য ০২ মে ২০২৬ খ্রি. রাত্রী ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-৪, সিপিসি-১, ঢাকা এর যৌথ অভিযানে একটি চৌকস আভিযানিক দল ‘‘ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন বড়বাজার আবুলের রিক্সার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর’’ একটি অভিযান পরিচালনা করে আসামি মো: রাসেল(২০), পিতা-মো: হাসেম, সাং-তেলিজান, থানা-সলঙ্গা, জেলা: সিরাজগঞ্জ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। গ্রেফতারকৃত আসামি ১। মো: রাসেল(২০), পিতা-মো: হাসেম, সাং-তেলিজান, থানা-সলঙ্গা, জেলা: সিরাজগঞ্জ।

৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin