রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

তারাগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিকলব-ন্দী জীবন থেকে মু/ক্তি পেলেন কিশোরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭৩ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
বাবা-মায়ের অমতে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেন এক কিশোরী। শ্বশুরবাড়িতে তিন মাসের সংসারও করেন স্বাভাবিকভাবেই। তবে বাবা-মায়ের আশ্বাসে কয়েক দিনের জন্য বাবার বাড়িতে ফিরে আসেন তিনি। কিন্তু সেই ফেরা যেন কাল হয়ে দাঁড়ায়। মাত্র দুই দিনের মাথায় স্বামীর ঘরে ফিরে যেতে চাইলে পরিবারের বাধার মুখে পড়েন কিশোরী। একপর্যায়ে তাঁকে শিকল দিয়ে ঘরের ভেতরে আটকে রাখার অভিযোগ ওঠে পরিবার ও স্বজনদের বিরুদ্ধে।

এ ঘটনা জানাজানি হলে শ্বশুরের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামে শিকলবন্দী অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী গ্রামের বাসিন্দা মজনু মিয়া ছেলে মাহাবুব আলম মুন্নার সঙ্গে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন মাস আগে মুন্নার হাত ধরে ঘর ছাড়েন ওই কিশোরী। বিয়ে করে সেখানে তিন মাস সংসারও করেন। কিন্তু পুত্রবধূ তাঁর বাবার বাড়িতে বেড়াতে গেলে তাঁকে আটক করে শিকলে বেঁধে রাখা হয়।

কিশোরীর শ্বশুর মজনু মিয়া বলেন, ‘ছেলেমেয়ে যখন আমার বাড়িতে আসে, আমি তাদের মেনে নিয়ে সংসার করতে দিই। ১৭ দিন আগে ছেলের বউয়ের ছোট বোন ও তার দাদি আমার বাড়িতে আসে। আমরা তাদের আপ্যায়ন করি। তারা মেয়ের জামাইকে মেনে নেবে বলে বউকে সঙ্গে নিয়ে যায়। আমার ছেলে কয়েক দিন আগে তার শ্বশুরবাড়ি যায় বউকে আনতে। সেখানে গিয়ে আমাকে ফোন করে জানায়, ছেলের বউকে তার বাবা-মা ১৫ দিন ধরে লোহার শিকলে বন্দী করে রেখেছে। আমাদের পরিবারে তাকে পাঠাবে না। মেয়েটাকে মারধরও করে। পরে আমি থানায় লিখিত অভিযোগ দিই।’

মজনু মিয়া আরও বলেন, বউয়ের বর্তমান বয়স ১৭ বছর ৯ মাস। তাঁরা নিজেরাই কোর্ট ম্যারেজ করেছেন। আজ পুলিশ প্রশাসন বউকে তাঁর বাবার বাড়ি থেকে উদ্ধার করেছে।

এ বিষয়ে মেয়ের পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কথা বলতে রাজি হননি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে যৌথ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে সমাজসেবা দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে এসি ল্যান্ডসহ পুলিশ ও আমরা ওই মেয়ের বাসায় যাই। সেখানে গিয়ে দেখি, মেয়েকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। শিকল বাঁধা অবস্থায় পাওয়ার কারণে তাকে উদ্ধার করে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র রংপুরে পাঠানো হয়েছে। ওই কিশোরীর তিন মাস আগে বিয়ে হয়েছিল। কিন্তু ১৮ বছর না হওয়ায় বিয়ে রেজিস্ট্রেশন হয়নি। ১৮ বছর হতে এখনো তিন মাস বাকি। তিন মাস সে শিশু পুনর্বাসন কেন্দ্রেই থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin