শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

আশুলিয়ার জামগড়া এলাকার পুলিশের অ-ভিযানে কিশোর গ্যাং মা-দক স-ন্ত্রাসী ৭জন গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৭ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশের অভিযানে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী ৭জন গ্রেফতার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেন আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান রাশেদ।

গ্রেফতারকৃতরা হলেন-আব্দুর রাজ্জাক (২১), মো. রাজু (১৯), মো. সিয়াম (১৯), নয়ন বর্মন (২০), সিয়াম (১৮), মো. রিফাত (১৯) ও জাহিদ হাসান (১৯)। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় দলবদ্ধ ভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) তালেব, (এএসআই) আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান রাশেদ বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin