বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহি/ষ্কাদেশ প্র/ত্যাহার সুজানগরে আশার উদ্যোগে সদস্যের অ/বসর ভা/তা প্রদান তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বি/তরণ ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হা/মলা, থানায় মা/মলা দায়ের ইলুহারে অ/বৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অ/ভিযান, ডিলারকে জ/রিমানা সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফে-রত গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স/ম্পন্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে ফিলিং স্টেশনে অ/নিয়মের অভিযোগ, বাইকারদের বিক্ষো/ভ আশুলিয়ায় কিশোর গ্য/াং কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্র হ/ত্যা: ২০ মাস পর টাঙ্গাইল থেকে লা/শ উত্তোলন ময়মনসিংহের ভাবখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স/ম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

“গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে।

সেবার ব্রতে চাকরি”— এই স্লোগানে আজ বুধবার (২২ এপ্রিল) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের নিয়ে সকাল ৭ টা হতে গোপালগঞ্জ পুলিশ লাইনস মাঠে শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হয়। এতে ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প) ও ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা বোর্ডের সভাপতি ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ চাকরিপ্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি হবে। অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবে।

তিনি চাকুরি প্রার্থীদের দালাল কিংবা কোনো প্রকার প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। সেই সাথে পরবর্তী ইভেন্টের প্রস্তুতিসহ আগামীকাল সকাল ৭টায় গোপালগঞ্জ পুলিশ লাইনস মাঠে প্রার্থীদের উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

উক্ত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, নিয়োগ বোর্ডের সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin