বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :-
দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ

সুন্দরগঞ্জে কমিউনিটি ক্লিনিকগুলোতে দীর্ঘ ২ মাস থেকে ঔষধ স-রবরাহ নাই- রোগীরা বিপা/কে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৯৯ Time View

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

তীব্র প্রয়োজনীয় ওষুধ-সংকটের কারণে সুন্দরগঞ্জ উপজেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। রোগীদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় এ অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে রোগীরা সেবা না পেয়ে চরম হতাশায় খালি হাতে ফিরে যাচ্ছে।
 জানা গেছে, গ্রাম-গঞ্জের দরিদ্র মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ১৯৯৮ সালে গাইবান্ধার ৭টি উপজেলায় ২৭৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়। ১টি করে ১তলা ভবনের ৪টি কক্ষে একেকটি ক্লিনিকের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এখানে গ্যাস, সর্দি, জ্বর, মাথাব্যথা,গর্ভবতীমা,শিশু রোগসহ নানা রোগের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এই চিকিৎসাসেবা দেয়ার জন্য প্রতিটি ক্লিনিকে ১জন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দেয়া হয়ছে। এসব ক্লিনিকে প্রতি ৪ মাস পর পর ওষুধ সরবরাহ করা হয়ে থাকে।
সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, প্রতিটি ক্লিনিকে ৪ মাসের জন্য ৪ হাজার প্যারাসিটামল বড়ি, ৪ হাজার এন্টাসিড, দুই হাজার হিস্টাসিন ও ৪ শতটি খাওয়ার স্যালাইনসহ ২৮ আইটেমের ওষুধ সরবরাহ করা হয়।
বুধবার (২২/০৪/২৬) ইং তারিখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, ওষুধ না থাকায় দায়ীত্বরত সিএইচসিপি রোগীদের কোন প্রকার সেবা দিতে পারছেন না। সেখানে চিকিৎসা নিতে আসা ওই গ্রামের এক গৃহিণী বলেন, যেদিনে আসি সেদিনে ওষধ থাকে না, বাড়ির পাশে ক্লিনিক থাকি লাভ কি? বাড়ির সবাই জ্বরে পড়ে আছে।
ওই কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি লিপি বেগমের সাথে কথা হলে তিনি এই প্রতিনিধিকে জানান,ভাই ২ মাস থেকে কোন প্রকার ওষুধ সাপ্লাই নাই, ওষুধ না আসলে কি করব? রোগীরা আসছে আর ঘুরে যাচ্ছে। তাই হাত গুটিয়ে বসে আছি। সুন্দরগঞ্জ উপজেলার কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক জুলফিকার আলী সরদার বলেন, কোন ক্লিনিকে ৩ মাস থেকে, কোন ক্লিনিকে ২ মাস থেকে ও ক্লিনিকে ১ মাস থেকে ওষুধ সাপ্লাই নাই, আশা করা যাচ্ছে চলতি মাসেই ওষুধ সুন্দরগঞ্জে ঢুকবে।

সুন্দরগঞ্জে মোট ৬২ টি কমিউনিটি ক্লিনিক আছে বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin