বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :-
মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা

সলঙ্গায় আজ শুরু হয়েছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২১৯ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা।সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
এবার সলঙ্গায় ৩ টি কেন্দ্রে ৩৭ টি বিদ্যালয়ের এসএসসি ও সমমানদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।কেন্দ্রগুলো হলো,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সলঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় এবং সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান,পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজনের জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আসন ব্যবস্থা, প্রশ্নপত্র সরবরাহ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।উপজেলা প্রশাসন আরো জানিয়েছেন,পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছে যা সরাসরি প্রশাসন মনিটরিং করবেন। কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না প্রয়োজনে তাৎক্ষণিক অবস্থান নেয়া হবে।সলঙ্গার অন্যতম প্রবেশ পথ স্লুইচ গেট(আলিম হোটেল) মোড়,ফাজিল মাদ্রাসা মোড়ে সব সময় যানজট সমস্যা নিত্যদিনের সঙ্গী।তাই পরীক্ষার দিনগুলোতে উল্লেখিত স্পটে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতে যেন যানজটে পড়তে না হয় সপ জন্য অভিভাবক মহল প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এদিকে,পরীক্ষাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানিয়েছেন,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
সুষ্ঠ ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin