সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Title :
মোংলায় রুপান্তরের বাস্তবায়নে শিক্ষন ও অ/ভিজ্ঞতা বিনিময় সভা ক্ষেতলালে ডিজেল ম/জুদ করে বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরি/মানা হাম-রুবেলার টি-কাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সার ও কীটনাশকের দোকানে অ-বৈধভাবে জ্বালানি ম/জুদ, অতঃপর ট্রলির ধাক্কায় গৌরনদীর ব্যবসায়ী নিহ/ত ‎ওসির চোখ ফাঁ/কি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লু/টপাটের অভিযোগ,ডিউটির দা-য়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জ-ব্দ সুজানগরে গাছে গলায় ফঁা/স লাগানো যুবকের ম/রদেহ উদ্ধার সুজানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে অ্যা-ডভোকেসি সভা সুজানগর পৌরসভার উদ্যোগে হাম-রুবেলা টিকাদান উপলক্ষ্যে অ্যা/ডভোকেসি সভা পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রু/বেলা ভ্যাকসিন

আশুলিয়ার জামগড়ায় পোশাক শ্রমিক নারীকে ছুরিকাঘাতে হ-ত্যাচেষ্টা,অভিযুক্ত মজনু আট-ক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৩ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার ঘটনায় মজনু নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে আশুলিয়ার জামগড়া বেরণ ইস্টার্ন হাউজিং এলাকায় মোঃ রতন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোছাঃ লাকী (২৫) নামের এক নারী পোশাক শ্রমিককে তার সাবেক স্বামী মোঃ মজনু মিয়া (৩৫) পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, বাসা বাড়িতে ঘটনার সময় সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে অগ্নিসংযোগেরও চেষ্টা করে।

জানা গেছে, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত মজনুর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা এলাকায়। কিছুদিন আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এর জেরে ক্ষোভ থেকে মজনু একটি দোকান থেকে ছুরি কিনে এনে ভিকটিমের পিঠে এলোপাতাড়ি আঘাত করে এবং পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের (এএসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই জহিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin