বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :-
মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা

পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ভারতীয় শাড়ি ও ২টি গরু জ/ব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩৫ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট ও পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ধামেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭০ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পেয়ারাবাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় শাড়ি জব্দ করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, বড়শশী বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭৮/৭ এস থেকে প্রায় ৪০০ গজ ভিতরে অমরখানা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু আটক করে জব্দ করে, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin