মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা তারাগঞ্জে অ/পপ্রচার রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত শিশু সানজিদা হ/ত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তরুণ আট/ক ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার আমশড়ায় মারুফ হ/ত্যাকারীর ফাঁ/সির দাবীতে মানববন্ধন র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের আড়ালে কোটি টাকার পণ্য পাচার: বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আ/টক ৩ উজিরপুরে ময়না শিশু পার্কে অ/বৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান

পাম্পে তেল নিতে এসে ৭ মোটর বাইক চালক গুণলেন জ-রিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৪ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীর একটি পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হলো মোটরবাইকের
৭ জন চালককে। ভ্রাম্যমাণ আদালত তাদের এই জরিমানার আদেশ দেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা সদরের আবুল কাশেম পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামসুল ইসলাম। এসব মোটরবাইকের বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন কর্তপক্ষ।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় ৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এরা হলেন- সাগুয়ানের বাসিন্দা ওসমান (১৮), সুলতানগঞ্জের বাসিন্দা সিহাব (২১), নাচোলের বাসিন্দা রবিউল ইসলাম (৩০) এবং হঠাৎপাড়ার বাসিন্দা সাইফ (১৮)। এছাড়া মহিশালবাড়ীর নওশাদ ও বড়শীপাড়া গোগ্রামের মফিজুল ইসলামকে এক হাজার টাকা করে এবং জাহানাবাদ এলাকার আসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন অভিযান শেষে এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল আলম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তেল নিতে আসা বেশ কিছু মোটরবাইক তল্লাশি করে দেখা যায় অনেকেরই বৈধ কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স নেই। আইন অমান্য করায় সাতজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষকে আইন মানতে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin