শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝালকাঠি যুবদল নেতা জাহিদের বিরুদ্ধে অ-পপ্রচারের অ-ভিযোগ নীলফামারী জেলায় বি-চার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত ময়মনসিংহ সদরে রুফটপ সোলার বাস্তবায়নে আ-লোচনা সভা ক্ষেতলালে ১৩৭ পিস ইয়া-বাসহ নারী আট-ক লালমনিরহাটে বিনামূল্যে চি-কিৎসা ক্যাম্পেইন বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল

ময়মনসিংহ সদরে রুফটপ সোলার বাস্তবায়নে আ-লোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদরে সৌরবিদ্যুৎ ভিত্তিক ব্যবস্থা স্থাপনের অগ্রগতি, গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর ) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগো উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি, জাতীয় রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের উপর আলোচনা করেন।

আলোচনায় টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের সংযোগ বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জ্বালানি সাশ্রয় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহক পর্যায়ে সোলার সিস্টেম স্থাপন করা হলে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো সম্ভব হবে।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ক্ষেত্রে গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ করার বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব CAPEX ও OPEX মডেলের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়িত্বে কর্মরত বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী উপজেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভাপতি আরিফুল ইসলাম তার বক্তব্যে উপজেলার সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি এবং নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় সরকারি ও বেসরকারি পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ এবং সরকারের জাতীয় রুফটপ সোলার কৌশলপত্র বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বিদ্যুৎ বিভাগের উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, সকল দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin