বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।

‎ সম্প্রতি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিতে খুলনার পাইকগাছায় বিধবা বৃদ্ধা আমেনার মাটির দেয়াল ধসে ঘরের চাল মাটিতে পড়ে যাওয়ায় আশ্রায়হীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তার ঘরটি ভেঙ্গে পড়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অভাবের সংসারে নতুন করে ঘর তৈরি করা এখন তার কাছে প্রায় অসম্ভব। কোথা থেকে টাকা পাবে, কীভাবে আবার মাথা গোঁজার ঠাঁই হবে, এই চিন্তায় দিশেহারা বৃদ্ধা আমেনা।

‎খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শিলেমানপুর গ্রামের মৃত চোকিদার ইনছাপ গাজীর স্ত্রী আমেনা বেগম। তার স্বামী মারা যাওয়ার পর থেকেই নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আসছেন। প্রায় ২০ বছর আগে স্বামীকে হারানোর পর পাঁচ মেয়ে ও এক ছেলের সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাকে। মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কোনোভাবে চলেছে তার সংসার। আর স্বামীর রেখে যাওয়া মাটির দেয়াল ও টিন দিয়ে তৈরি জরাজীর্ণ ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন আমেনা।একের পর এক অতি কষ্টের আয়ে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে কষ্টের মধ্যে থাকলেও নিজেকে সুখী মনে করতেন তিনি।বর্তমানে স্বামীর রেখে যাওয়া দুই কাটা জমির উপর এক ছেলে, এক মেয়ে ও বৃদ্ধা আমেনা ঘর বেঁধে বসবাস করেন। ছেলে মেয়েদের বিয়ে দেয়ার পর একটা সময় ছেলে আলাদা ভাবে বসবাস শুরু করেন। তার কিছু দিন পর মেয়ে আনোয়ারা বেগম উঠে বসে বাপের ভিটেতে, একটি ঘর বেঁধে বসবাস শুরু করে।

‎ছয়টি সন্তান থাকা সত্ত্বেও স্বামী হারা বিধবা বৃদ্ধা আমেনার পাশে যখন কেউ রইলো না, তখন তার জীবনের শেষ আশ্রয় হয়ে দাঁড়ায় স্বামীর রেখে যাওয়া সেই মাটির ঘরটিই। বিভিন্ন অসুস্থতা ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় প্রায় পাঁচ বছর ধরে কোনো ধরনের ভারী কাজ করতে পারেন না তিনি। শুধুমাত্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষাবৃত্তি করে চলতো তার সংসার।বৃদ্ধা আমেনা বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই কষ্ট করে জীবন পার করছি। সন্তানেরা পাশে থেকেও নেই। বিভিন্ন কাজ কাম আর ভিক্ষা করে সংসার চালাতাম। কিন্তু এখন আর শরীর চলে না। এর মধ্যে বৃষ্টিতে ঘরটিও ভেঙে গেছে। এখন কীভাবে ঘর বানাবো, সেটাই বুঝতে পারছি না। অসুস্থ হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। জীবনের শেষ সময়ে এসে আমার আর কিছু চাওয়ার নেই। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।স্থানীয় কৃষকদল নেতা মোঃ জামিরুল ইসলাম জামির বলেন, বিষয়টি আমি জেনেছি। তার ঘরটি অধিক বৃষ্টির ফলে পরে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি খুবই অসহায় অবস্থায় আছেন। তাকে একটি ঘর তৈরি করে দেওয়া গেলে, তিনি বসবাস করতে পারবেন। এমতবস্থায় স্থানীয় প্রশাসন, মানবিক সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি তার অনুরোধ, তার পাশে দাঁড়ানোর জন্য। তাই সচেতন মহল ও স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। যাতে তিনি মাথা গোঁজার ঠাঁই পান। সর্বোপরি আমেনা বেগম আশ্রয়ের দাবি জানিয়ে সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

‎প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

‎

‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin