বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

‎সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১৬ Time View

‎
‎

‎
‎বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।
‎
‎পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় থাইক্ষিয়ং পাড়ায় আয়োজিত বার্ষিক ধর্মযাজকদের মহাসম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
‎
‎গত ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ মহাসম্মেলনে স্থানীয় ধর্মযাজক, খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য এবং পাড়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সম্মেলনের বিভিন্ন আয়োজনে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া।
‎
‎এ উপলক্ষে উপস্থিত শিশুদের মাঝে চকলেট এবং সম্মেলনে অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে মিষ্টান্ন ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাড়াবাসীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশনায় অংশগ্রহণকারী স্থানীয় শিশু-কিশোর ও শিল্পীদের প্রতিভা ও উৎসাহকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের পুরস্কার প্রদান করা হয়।
‎
‎বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে ওঠে। এ লক্ষ্যকে সামনে রেখে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।
‎
‎পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যের সেতুবন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin