বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

রংপুর রিজিয়ন বিজিবির সাফল্য: ১০ মাসে ২২১ কোটি টাকারও বেশি মূল্যেের মালামাল জ-ব্দ এবং পুশ-ইন প্রতিরোধে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯২ Time View

বাবুল হোসেন জেলা প্রতিনিধি পঞ্চগড়।।
দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার। এ বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রিজিয়নের আওতাধীন ইউনিটসমূহ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের অধীনস্থ ০৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের প্রথম ১০ মাসে অর্থাৎ গত ০১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ২২১ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। এসময়ে মাদকসহ অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে ১.৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উল্লেখযোগ্য। আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১,৯১২ বোতল বিদেশি মদ, ৩,২৯১.৭৯০ লিটার দেশি মদ, ৩.৯৬৬ কেজি হেরোইন, ১,০০১.৯২ কেজি গাঁজা, ৫৪,২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬,৪১৬ বোতল ফেনসিডিল, ৩,৫০৬ পিস ফেয়ারডিল, ২.২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২,৩৮,৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১,৪৬,৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১,২৩,৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩,৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২,১৫,৩১৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।

এছাড়াও, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পূজামণ্ডপসমূহে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে ০৬ প্লাটুন বিজিবি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে ০৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পুশইন প্রতিরোধে সীমান্ত নজরদারি ও টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা এবং স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

*“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক*-বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা রোধ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনস্বার্থ এবং সীমান্তবর্তী এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিজিবির রংপুর রিজিয়ন সর্বদা সচেষ্ট রয়েছে। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, সাংবাদিকবৃন্দের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচার সীমান্ত নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে বিজিবি।

“সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে”- এই প্রত্যয়ে সীমান্ত অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সীমান্ত গড়ে তুলতে বিজিবি রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin