বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

পঞ্চগড়ে শালবাহান দ্বিমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরম পূরণে অ-তিরিক্ত টাকা আদায়

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি ২০২৬ সালে এক থেকে তিন বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকেও অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করতে সচেতন শিক্ষার্থী ও অভিভাবকদের ভয় অনুভূতি লক্ষ্য দেখা গেছে।

সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে প্রাপ্ত ফি আদায়ের তালিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টিতে নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৮৫০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে আদায় করা হচ্ছে। অন্যদিকে, ২০২৬ সালের এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ৯০০ টাকা, দুই বিষয়ে ১ হাজার ২৫ টাকা এবং তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ১৫০ টাকা নেওয়া হচ্ছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ড নির্ধারিত ফির সঙ্গে বিদ্যালয়ের আদায় করা ফির তুলনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৪১৫ টাকা এবং মানবিক বিভাগে ৩৮৫ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফলে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত অর্থ আদায়ের খাত জানতে চাইলে অনলাইন ফি, পিয়ন ফি, যাতায়াত ফি, মিলাদ মাহফিল ফি ও উন্নয়ন ফি হিসেবে এসব টাকা নেওয়া হচ্ছে বলে জানানো হয়। তবে অভিযোগ রয়েছে, বিশেষ করে মিলাদ মাহফিল ও উন্নয়ন ফি স্বেচ্ছামূলক নয়, বরং বাধ্যতামূলকভাবে আদায় করা হচ্ছে। ফলে ফরম পূরণের সময় শিক্ষার্থীদের এসব অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, নিয়মিত ও অকৃতকার্য সব শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা অর্থ বিধানের প্রেক্ষিতেই নেওয়া হচ্ছে। তবে কোন বিধান বা শিক্ষা বোর্ডের নির্দেশনার ভিত্তিতে এসব টাকা আদায় করা হচ্ছে, তা জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অতিরিক্ত অর্থ আদায়ের পক্ষে সুনির্দিষ্ট কোনো পরিপত্র বা অনুমোদিত ফি তালিকাও দেখাতে পারেননি।

অন্যদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসাইনের বক্তব্য, ‘কথা উঠবে, তাই আমরা সরাসরি টাকা না নিয়ে ব্যাংকের মাধ্যমে জমা নিচ্ছি।’ তবে প্রশ্ন উঠেছে, ব্যাংকের মাধ্যমে টাকা জমা নিলেই কি বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় বৈধ হয়ে যায়? অর্থ জমার মাধ্যম ব্যাংক হলেও আদায় করা অর্থের পরিমাণ ও খাতের বৈধতা নিশ্চিত করা জরুরি।

সচেতন মহলের প্রশ্ন, বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অনুমোদন কে দিয়েছে? মিলাদ মাহফিল ও উন্নয়ন ফির মতো খাতে বাধ্যতামূলক অর্থ আদায়ের বৈধতা কতটুকু? এসব অর্থ কোন খাতে ব্যয় হচ্ছে এবং তার হিসাব অভিভাবকদের সামনে প্রকাশ করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

সচেতন মহলের দাবি, বিদ্যালয়টির ফরম পূরণের ফি আদায়ের পুরো বিষয়টি তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে আদায় করা অর্থের খাতভিত্তিক হিসাব প্রকাশ এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।

এ বিষয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল সহ অভিভাবকরা।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin