শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
স-শস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী তারেক রহমানের জন্মদিনে বরিশালে দোয়া-মিলাদ স-শস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সমন্বিত বিশেষ ক-ল্যাণসভা অনুষ্ঠিত  সেনবাগে ৪৮ বোতল বিদেশি ম-দ ও ২ কেজি গাঁ-জাসহ ২ মা-দক ব্যবসায়ী গ্রেপ্তা-র বেনাপোল সীমান্তে বিজিবির অ-ভিযান, ১৫ লাখ ৮৮ হাজার টাকার চো-রাচালানি পণ্য আ-টক তানোরে বিএনপি নেতা মজিবুরের নেতৃত্বে আ-গুন সন্ত্রা-স ও নৈ-রাজ্যের প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল তানোরে অ-সময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষ-তি ‎সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রু-ট নির্ধারণ ‎পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে

সেনবাগে ৪৮ বোতল বিদেশি ম-দ ও ২ কেজি গাঁ-জাসহ ২ মা-দক ব্যবসায়ী গ্রেপ্তা-র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৫০ Time View

রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীরহাট বাজার এলাকায় যৌথ অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।শুক্রবার (২০ নভেম্বর) ফেনী-সোনাইমুড়ী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজি চালিত অটো রিকশাও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মদনপুর গ্রামের হাবিবুর রহমান (২৬) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরিয়া ইউনিয়নের মইশাই গ্রামের তাইজুল ইসলাম (২৫)।অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সেনবাগ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে মামলাটি করেন।বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin