বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

গোপালগঞ্জে বিএনপি’র বর্তমান ও সাবেক এমপি’র বাড়ি ভাং-চুর-শান্তিপূর্ণ কর্মসুচি পালনের নির্দেশ শেখ সেলিমের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১১১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে শান্তিপূর্ণভাবে লকডাউন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বুধবার (১৯ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খানের মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন বলে জানা গেছে।

ভিডিও কলে শেখ সেলিম সকলকে শান্তিপূর্ণভাবে লকডাউন কর্মসূচি
পালন করার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা জনসাধারণের জানমালের ক্ষতি হয় — এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়েও তিনি কঠোর নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় সালাউদ্দিন খান লঞ্চঘাট এলাকায় অবস্থান করছিলেন। ভিডিও কলের মাধ্যমে শেখ সেলিমের সঙ্গে তার কথা বলার বিষয়টি স্থানীয়ভাবে উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে লকডাউন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন দুপুরে লঞ্চঘাট এলাকায় গিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে লকডাউন পালনের অনুরোধ জানান। এ সময় তিনি গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনা মোতাবেক সকলকে শান্তিপূর্ণভাবে লকডাউন পালন করতে দেখা গেছে।

এ সময় গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আল-আমিন, সফিকুর রহমান মুক্তি, জোবায়ের ইসলাম ঝন্টু, । ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ খান, রাজু খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ খান সহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বৃষ্টি উপেক্ষা করে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা বিভিন্ন যানবাহনে চড়ে শহরের লঞ্চঘাট এলাকায় সমবেত হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। যদিও বা এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যৌথবাহিনীর কোনো সদস্যদেরকে সেখানে দেখা যায়নি।

এছাড়াও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে আজ দুপুরে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর দিয়েছে, মুকসুদপুর থানায়ও ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে, এদিকে জেলা শহরে গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে এম বাবরের বাড়িতে আজ দুপুরে পুনরায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও লঞ্চঘাট এলাকায় বিএনপির সাবেক নেতা ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এছাড়াও শহরের পোস্ট অফিস মোড়ে এফ.এন.এফ সুপার শপে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে জানা গেছে। এছাড়া লকডাউন সফল করতে গতকাল রাত থেকেই ঢাকা- খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে। বড় বড় গাছের গুড়ি এবং বিদ্যুতের খাম্বা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়াও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ পালন করে বিক্ষুব্ধ জনতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin