বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সাহিত্য আসর, গুণীজনদের সম্মা-ননা প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৮৬ Time View

মোহাম্মদ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সাহিত্য আসর ও সম্মাননা প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের কবি, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

‘প্রকৃতির টানে, সৌন্দর্যের বাণে, সাহিত্যের মনে, দক্ষিণ থেকে উত্তরপানে’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচএসটিটিআইয়ের বরিশাল বিভাগের পরিচালক ও দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শাহিন ভূঁইয়া এবং পরিষদের উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলা একাডেমির জীবন সদস্য, কবি ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক চাষী।

এ ছাড়া উপস্থিত ছিলেন পূর্ববঙ্গ সাহিত্য পরিষদের মৌলভীবাজারের কবি অসিত চন্দ্র দেব। পঞ্চগড় জেলা থেকে অংশ নেন জাতীয় পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক মহীম উদ্দীন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন, কবি মো. শহীদুল ইসলাম, যাত্রাশিল্পী মো. রফিকুল ইসলাম এবং পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোবায়ের ইসলাম বাদল।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কবি, গায়ক, গীতিকার, নাট্যকার ও সংস্কৃতিকর্মীরাও অংশ নেন। সাহিত্য আসরটি সঞ্চালনা করেন শিশুসংগঠক, নাট্যকার ও গবেষক রহিম আব্দুর রহিম।

আলোচনা ও সাহিত্যচর্চার পাশাপাশি অনুষ্ঠানে গুণীজনদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin