বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

সিংড়ায় জমি অবৈ-ধ দখ-লমুক্ত করার দাবীতে মান-ববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯০ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় মসজিদ ও ফুটবল খেলার মাঠের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের বিলতাজপুর গ্রামের খেলার মাঠ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিলতাজপুর গ্রামের জামে মসজিদ ও ফুটবল খেলার মাঠের নামে প্রায় ২০ থেকে ২২ বিঘা জমি রয়েছে। গত ৫০ বছর ধরে গ্রামের মানুষ এসব জমি ধর্মীয়, সামাজিক ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ সরকারের আমলে জাল দলিল তৈরি করে মসজিদ ও খেলার মাঠের জমি জবরদখল করেছেন।বক্তারা আরও অভিযোগ করেন, খেলার মাঠের একাংশ কেটে পুকুর খনন করায় গ্রামের শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। একসময় মাঠটি সবার জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে সেখানে ধান মাড়াই ও সংগ্রহসহ বিভিন্ন কাজে গ্রামবাসীকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি সাধারণ মানুষের চলাচলেও বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।মানববন্ধন থেকে বক্তারা মসজিদ ও খেলার মাঠের জমি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিলতাজপুর জামে মসজিদের সভাপতি মো. জিল্লুর রহমান, গ্রাম্য প্রধান মাহাবুব, আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে প্রতিপক্ষের গোলাপ হোসেন বলেন, ‘আমরা জমিদারের ওয়ারিশদের কাছ থেকে ওই জমি কিনেছি। আমাদের কাছে জমির দলিল ও নামজারি-খারিজের কাগজপত্র রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin