বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

কালাইয়ে বেতন ক-র্তনের অভিযোগে শিক্ষকদের ক্লাস ব-র্জন, শিক্ষার্থীদের বিক্ষো-ভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৮৫ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের কালাইয়ে পুনট দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষকদের বেতন কর্তনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার ছফির উদ্দিনের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন সহকারী শিক্ষকরা। এতে ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাদ্রাসাটিতে এ কর্মসূচি চলে।

মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী নাইমা ইয়াসমিন ও সাদিয়া জানায়, দুপুর ১২টা থেকে তাদের ক্লাস বন্ধ রয়েছে। শিক্ষকদের বেতন সুপার কেটে দিয়েছেন বলে তারা শুনেছে। এ কারণে শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন। তারা দ্রুত ক্লাস চালু করার পাশাপাশি শিক্ষকদের ন্যায্য বিচার দাবি করেন।

মাদ্রাসার সহকারী মৌলভী তোফাজ্জল হোসেন রতন অভিযোগ করে বলেন, দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় ২১ শিক্ষার্থীর মধ্যে ১৪ জন অকৃতকার্য হওয়ায় সুপার শিক্ষকদের বেতন থেকে ৭ হাজার টাকা থেকে শুরু করে ১৮ হাজার টাকারও বেশি কর্তন করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার ছফির উদ্দিন বলেন, শিক্ষার্থীরা পাস করলে শিক্ষকরা ১০০ শতাংশ বেতন পাবেন। শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। আর পাস না করলে বিধি মোতাবেক বেতন বন্ধ বা কর্তন করা হবে।

এদিকে, ক্লাস বর্জনের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর আলী। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাদ্রাসায় গিয়ে পরিস্থিতি শান্ত করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠানো হয়েছে। শিক্ষকদের বেতন কর্তনের বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষকদের নিয়ে আলোচনা করে সমাধান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, ক্লাস বর্জনের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin