মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণ-চাঞ্চল্য নামাজের জানাজা শেষে দা-ফন সম্পন্ন গোদাগাড়ী পৌরসভার ৩ বারের কাউন্সিলর মোফার ই-ন্তেকাল বিয়ের প্রলো-ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ-নের অভিযোগ ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভি-যান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরা-চালানি পণ্য জ-ব্দ

সাংবাদিক তোফায়েল আলম ভুঁইয়াকে প্রাণনাশের হুমকির তীব্র নি-ন্দা ও প্রতি-বাদ জানাই

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

হেলাল শেখঃ নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক গণকণ্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোফায়েল আলম ভূঁইয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দ উষান বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাংবাদিকের জিডির আবেদন সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে বন্দ উষান বাজারে মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানা পুলিশ। এ সময় পুলিশের সদস্যদের সঙ্গে তোফায়েল আলম ভূঁইয়ার সাক্ষাৎ হয়। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর স্থানীয় দুই ব্যক্তি তাঁকে ডেকে পুলিশের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চান। একপর্যায়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় মো. মতিউর রহমান (৬০) ও সুলতান মিয়া (৩৫) নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় জিডির আবেদন করেছেন তোফায়েল আলম ভূঁইয়া। আবেদনে ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় দুই ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।

তোফায়েল আলম ভূঁইয়া জানান, সাংবাদিকতার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ দিকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin