
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সলর মোঃ মোফাজ্জুল হোসেন মোফা আজ ৯ নভেম্বর সোমবার সকাল ৬ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মহিশালবাড়ী মহল্লার কমিশনার পাড়ার নিবাসী মোফা দীর্ঘদিন থেকে হার্টজনিত রোগে ভুগছিলেন বলে জানান, তার একমাত্র ছেলে রবিউল ইসলাম রবি। সকাল সাড়ে ৫ টার দিকে অসুস্থ্য হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার ইসিজি করে জানান তিনি ইন্তেকাল করেছে।
তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছামাত্রই একহৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শ শ নারী, পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ তার বাড়ীতে শেষ বারের মত দেখার জন্য ভীড় করেন। অনেকে উচ্চুস্বরে কাঁদতে থাকেন, কে কাকে শান্তনা দিবেন যেন ভাষা হারিয়ে ফেলেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবকে প্যানেল মেয়র মাহাবুবুর রহমান ও মোঃ ওবাইদুল্লাহ মাষ্টার, সাবেক কাউন্সলর আকমাল হোসেন, মাহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সাবেক প্রধান শিক্ষক মোঃ সিকান্দার আলী, মাও. আব্দুল মান্নান, মোঃ আব্দুল্লাহ, কাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আব্দুল খালেক, পালপুর কলেজের অধ্যাপক ড. ওবাইদুল্লাহ প্রমূখ।
আজ বাদআসর বিকাল ৪ টা ১৫ মিনিটে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।মাহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ওঘ গোদাগাড়ী মহিলা ডিগ্র কলেজ মাঠে তার জানাজায় L হাজার হাজার জনতার উপস্থিতি প্রমান করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন।
বিকাল সাড়ে ৩ টায় থেকে দূর দূরান্ত থেকে জানাজায় অংশ গ্রহন করার জন্য শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, শিশু কিশোর, বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। মুরহুমের জানাজার নামাজ শেষে মহিশালবাড়ী গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গোদাগাড়ী পৌরসভাবাসী একজন যোগ্য কাউন্সলর কে হারালেন যা পূরন হবার নয়।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী