সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
বিয়ের প্রলো-ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ-নের অভিযোগ ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভি-যান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরা-চালানি পণ্য জ-ব্দ ময়মনসিংহে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন জাককানইবি’র পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করলেন “অতিরিক্ত পুলিশ সুপার মামুন

মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম রতন হায়দার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ তরফদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক ও খন্দকার লিলি সরকার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ হক এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও তাঁরা উল্লেখ করেন।
আলোচনা সভার আগে দলীয় কার্যালয় হতে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin