বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩৯ Time View

ইমদাদুল হক,,পাইকগাছা ( খুলনা )

খুলনার পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডাঃ আহসানারা বিনতে আহমেদ। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতাল অডিটরিয়ামে এ নবাগত এ কর্মকর্তাকে বরণ ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান ও ডাঃ নীতিষ চন্দ্র গোলদার এর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার এর সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স রেহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডাঃ মোঃ জহিরুল ইসলাম, ডাঃ মেহেদি হাসান, ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ সাইমা, ডাঃ আঁখি দাস, ডাঃ অর্নব ঘোষ, ডাঃ রাজীব কুমার পাল, ডাঃ মোঃ ফখরুদ্দিন আহমেদ, ডাঃ নয়ন সরকার, ডাঃ মোঃ আনভির আহমেদ, ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ ইমরান হাসান ও ডাঃ প্রান্ত সরদার, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল। অনুষ্ঠানে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সকলে।

পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রামের প্রাক্তন কৃষি কর্মকর্তা আহমদ আলীর ছোট কন্যা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, ৩৩ বিসিএস(স্বাস্থ্য) এমবিবিএস (ঢাকা), এমএস (অবস্ এন্ড গাইনী) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

নবাগত এ কর্মকর্তা তার বক্তব্য সকলে সহযোগিতায় পাইকগাছা উপজেলার স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রেরক,
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin