শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
দোয়ারাবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তরুণ শিক্ষানুরাগী কয়েছ আহমদ ও মিজানুর রহমান প্রথম আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক পিন্টুকে জড়িয়ে মি-থ্যা অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে ছেলের হাতে বাবা খু-ন লালমোহনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেনের মোটরসাইকেল শো-ডাউন ও ম-তবিনিময় সভা জয়মনিরহাট খাদ্যগুদামে অবৈ-ধ ভোট আয়োজনের পাঁয়তা-রা: শ্রমিকদের মাঝে ক্ষো-ভ মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চু-রি, নারী গ্রে-প্তার জোড়পূর্বক জমি দখ-লের চেষ্টা, ময়মনসিংহের বাড়েরার পাড়ে উ-ত্তেজনা কাঁঠালিয়ায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা কুড়িগ্রামের আন্ধারীঝাড়ে দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন শার্শার বাগআঁচড়ায় নানার সম্পত্তি নিয়ে পারিবারিক বি-রোধ, থানায় পাল্টাপাল্টি অ-ভিযোগ

নড়াইলে ছেলের হাতে বাবা খু-ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়ায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
বাবাকে হত্যার অভিযোগে অভিযুক্ত খাইরুল শেখ। নড়াইলের লোহাগড়া উপজেলায় আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে খাইরুল শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত বুধবার খাইরুল শেখ তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। এদিকে তার বাবা আফসার শেখ স্থানীয় বউবাজার এলাকা থেকে সাইকেলযোগে বাড়ি ফেরেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর ছেলে খাইরুলের সঙ্গে বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে খাইরুল বটি দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ সময় খাইরুলের স্ত্রী ও তার মা আফসার শেখকে ধরে রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তবে কী কারণে তিনি বাবাকে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযুক্ত খাইরুল পলাতক থাকায় এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin