শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চু-রি, নারী গ্রে-প্তার জোড়পূর্বক জমি দখ-লের চেষ্টা, ময়মনসিংহের বাড়েরার পাড়ে উ-ত্তেজনা কাঁঠালিয়ায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা কুড়িগ্রামের আন্ধারীঝাড়ে দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন শার্শার বাগআঁচড়ায় নানার সম্পত্তি নিয়ে পারিবারিক বি-রোধ, থানায় পাল্টাপাল্টি অ-ভিযোগ শার্শায় পুলিশের বিশেষ অভি-যানে ওয়ান শুটার পিস্ত-ল উদ্ধার টেকনাফের পাহাড়ে তিনজনের ম-রদেহ, উদ্ধারে চলছে অভিযান মধুপুরে জমি দখ-লের অভিযোগ, ছাপড়া ঘর তুলে বেদ-খলের চেষ্টা পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ তরুণদের মা-দক ও মোবাইল আস/ক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: যুবদল নেতা মামুন মন্ডল

শার্শায় পুলিশের বিশেষ অভি-যানে ওয়ান শুটার পিস্ত-ল উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর): যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির ধানক্ষেত থেকে একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পিস্তলটি ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তিকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin