সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলছিটিতে পৌর যুবদলের উদ্যোগে পরিস্কার পরি-চ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষ রোপণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি।।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটি পৌর যুবদলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশপাশি শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয়। এছাড়াও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেন।
পৌর যুবদলের নেতৃবৃন্দ জানান, শহরের মালিপুর মোড় থেকে শহরের বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেন পৌর যুবদলের নেতাকর্মীরা। এতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির তালুকদার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিব, যুবদল নেতা হাসিবুল হাসান সবুজ, শাহীন, রনি, আসিফ নিয়াজ ও গিয়াসসহ আরো অনেকে।
পরে নলছিটি উপজেলা সিনিয়র ফাজিল মাদরাসা চত্বরে গাছের চারা রোপন করা হয়। একই দিন দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin