সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬৯ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
‘দক্ষ যুব গড়বো, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহের যৌথ আয়োজনে যুব
র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে জাতীয় যুব দিবস উপলক্ষে নগরীর ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি
বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে যুব উদ্যোক্তার মাঝে ৪ লক্ষ টাকার যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের হাতে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি দেশের তরুণ সমাজকে দক্ষ ও স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে ​আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুণ-অর-রশীদ।

​আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক হস্তান্তর করেন এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

​

​

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin