সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ। নড়াইল সদর পৌরসভায় একটি বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১ নভেম্বর) ভোররাতে পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ভাদুলীডাঙ্গা এলাকার মৃত সুধীর কুমার বিশ্বাসের ছেলে মানিক কুমার বিশ্বাসের বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ৬-৭ জনের একটি ডাকাত দল। তারা বাড়ির সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে পুরো বাড়িতে লুটপাট চালায়। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
মানিক কুমার বিশ্বাসের বড় ভাই ও বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস বলেন, ভোররাতে ডাকাত দল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাদের জিম্মি করে। পরে তারা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও মূল্যবান জিনিসপত্রসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মানিক কুমার বিশ্বাসের মেয়ের জামাই রূপক সেন বলেন, বিভিন্ন জেলায় থাকা পরিবারের সদস্যরা দুর্গাপূজা উপলক্ষে এ বাড়িতে একত্রিত হয়েছিলেন। উৎসবে ব্যবহারের জন্য সবার কাছেই সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র ছিল। ডাকাতরা বাড়ির সব কক্ষ থেকে সেসব নিয়ে গেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin