সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

ধুবিল ৬নং ওয়ার্ডে মেম্বর পদে প্রার্থী ঘোষণা দিলেন আনিছুর রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সাংবাদিক ও সুপরিচিত দলিল লেখক আনিছুর রহমান।এলাকার উন্নয়ন,জনসেবা ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন।
আনিছুর রহমান ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক (অস্থায়ী) চেয়ারম্যান ও খারিজা ঘুঘাট গ্রামের মরহুম আজিজুল হকের ছেলে।চৌধুরী ঘুঘাট, উত্তরপাড়া ভরমোহনী (সলঙ্গার চর) গ্রাম নিয়ে গঠিত ৬নং ওয়ার্ডকে আধুনিক,উন্নত ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আনিছুর রহমান রাজনৈতিক, ধর্মীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।সদা হাস্যোজ্জ্বল ও জনসম্পৃক্ত এই তরুণ সাংবাদিকের সাংবাদিকতা ও দলিল লেখার অভিজ্ঞতাও রয়েছে।আনিছুর রহমান জানান,নির্বাচনে এলাকার ভোটারদের সমর্থনে নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং জনদুর্ভোগ লাঘবকে অগ্রাধিকার দিবেন।পাশাপাশি এলাকার মানুষের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান তিনি।তিনি আরও বলেন,৬নং ওয়ার্ডকে মাদকমুক্ত,উন্নত ও জবাবদিহিমূলক এলাকা হিসেবে গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া,ভালোবাসা,সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin