সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

স-ন্ত্রাস মাদ-কমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১১৩ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে শুধু আইন প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়; প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন ও পারিবারিক সচেতনতা। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধে গড়ে তুলতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ কনফারেন্স হলে ‘সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফর ইকবাল। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি।

বৈঠকে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলম, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, চট্টগ্রাম বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কনসালট্যান্ট ডা. অঞ্জন চৌধুরী, অপর্ণাচরণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের ইন্সপেক্টর ব্রজ লাল চাকমা, কধুরখীল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, সামাজিক সংগঠন প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন এবং লায়ন মো. তাহের আহমদ।

বক্তারা তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, ‘জীবনকে ভালোবাসুন, মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকুন।’ তাঁরা একটি নিরাপদ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে আরও বক্তব্য দেন লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান, ওসমান গনি মজুমদার, হাবিবুর রসুল, স্বপন কুমার নাথ, মো. সেলিম নূর, শাহ আলম, অ্যাডভোকেট শুভাশীষ চৌধুরী, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, সালমা বেগম, আসিবুর রহমান, রোজী চৌধুরী, মোহাম্মদ নাহিদ, বিভূতি শীল, খালেদা আক্তার চৌধুরী, শাহরিয়ার মনির জিসান, ওসমান আবেদী, সুমন চৌধুরী, মো. জসিম উদ্দিন, রূমন মহাজন, আনিচুল ইসলাম ফাহিম, ইসতিয়াক আলম অনিক ও নজরুল ইসলাম রাব্বি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin