বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহি/ষ্কাদেশ প্র/ত্যাহার সুজানগরে আশার উদ্যোগে সদস্যের অ/বসর ভা/তা প্রদান তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বি/তরণ ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হা/মলা, থানায় মা/মলা দায়ের ইলুহারে অ/বৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অ/ভিযান, ডিলারকে জ/রিমানা সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফে-রত গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স/ম্পন্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে ফিলিং স্টেশনে অ/নিয়মের অভিযোগ, বাইকারদের বিক্ষো/ভ আশুলিয়ায় কিশোর গ্য/াং কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্র হ/ত্যা: ২০ মাস পর টাঙ্গাইল থেকে লা/শ উত্তোলন ময়মনসিংহের ভাবখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

ময়মনসিংহে শ্রদ্ধা-ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে সদর উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭৬ Time View

স্টাফ রিপোর্টার:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরের বীর সন্তানদের স্মরণ করছে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর পাঠগুদাম ব্রীজমোড় এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তারা স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবউল্লাহ, কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথী,, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, , সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, যে সকল বীর সৈনিকরা এদেশকে শত্রু মুক্ত করতে জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা ও জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। তাই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন- স্বাধীনতা খুব সহজে আসেনি এর জন্য জীবন দিতে হয়েছে, তেমনি জুলাই বিপ্লবও এমনি এমনি আসেনি রক্ত দিতে হয়েছে তাই দেশের জন্য যারা জীবন দিয়েছে তারা এদেশের মানুষের মঙ্গলের জন্যই জীবন দিয়েছে । তাদের রক্তের সাথে যেনো বেইমানি না করা হয়। ২৬ মার্চের এই দিনটি আমাদের জন্য একটি গৌরবের দিন।”

ইউএনও আরও বলেন- শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। স্বাধীন দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হতে হবে এবং মুক্তিযুদ্ধে শহীদ বীর সৈনিকদের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। স্মৃতিসৌধে আগত সবার প্রতি বীর শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি, আর শোক-শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় ৭১ এর বীর শহীদদের অবিস্মরণীয় আত্মত্যাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin