সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেছে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০৬ Time View

স্টাফ রিপোর্টার \ শ্রদ্ধা ও ভালবাসায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের স্মরণ করেছে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। দিবসটি যথাযযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ রেওগীরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পর করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পার্ঘ্য অর্পন শেষে বীর শহীদদে স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিকাল ৩ টায় নগরীর ৪৭ কাঁচারী রোডস্থ প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হলে প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ রেওগীরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম সাগর। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ রব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুবর্ণ বাংলা পত্রিকার প্রধান সম্পাদক মনির চৌধুরী। এ সময় বক্তারা বলেন-যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। যুগ যুগ ধরে তাদেরকে স্মরণ করবে বাঙালী জাতি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাতদিন পত্রিকার সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিন্টু, সাংবাদিক অনিক আহমেদ, জাহাঙ্গীর আকন্দ, রফিকুল ইসলাম রফিক, জুয়েল মিয়া, মালিকুল ইসলাম, জাকির হোসেন রুবেল, নূরুন্নাহার প্রমুখ। এ সময় বক্তারা আরও বলেন-শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। স্বাধীন দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হতে হবে এবং মুক্তিযুদ্ধে শহীদ বীর সৈনিকদের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। স্মৃতিসৌধে আগত সবার প্রতি বীর শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি, আর শোক-শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় ৭১ এর বীর শহীদদের অবিস্মরণীয় আত্মত্যাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin