বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
‎পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ‎পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্ত-ব্ধ স্বজনেরা সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত মহেশপুর মাদ-কবিরোধী অভি-যানে এক জন মাদ-কসেবী গ্রেফতার ও মোবাইল কোর্টে কা-রাদণ্ড সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ব-ন্ধ দুই মাস বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান বহুল আলোচিত জন -সেবক রিপন গ্রেফ-তারের ভয় দেখিয়ে সরকার মানুষের ক-ন্ঠ রোধ করার চেষ্টা করছে- এনসিপি নেতা এড. মাহবুব যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে মামুন মন্ডলের নেতৃত্বে বিশাল শো-ডাউন এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জ-রিমানা

“ক্র-সফায়ার” নিয়ে আইজিপির বক্তব্য সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের ব্যাখ্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৫ Time View

রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আজ ২৬ অক্টোবর ২০২৬, সোমবার সকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির-এর বক্তব্যে “ক্রসফায়ার” নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিষয়টি স্পষ্টীকরণ এবং জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে পুলিশের বক্তব্য নিম্নরূপ :

বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধী গ্রেফতার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী, সঙ্ঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারী ব্যক্তিদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখোমুখি হতে হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেফতার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। দেশের প্রচলিত আইন বিশেষ করে আত্মরক্ষার অধিকার, দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা বলা রয়েছে।

আইজিপি তাঁর বক্তব্যে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি এক্ষেত্রে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে “ক্রসফায়ার” শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি প্রদানের লক্ষ্যে “ক্রসফায়ার” শব্দটি উল্লেখ করেননি।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃত অর্থে তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোন মন্তব্য করতে চাননি, এটি অসাবধানতাবশত হয়েছে।

বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin