বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত মহেশপুর মাদ-কবিরোধী অভি-যানে এক জন মাদ-কসেবী গ্রেফতার ও মোবাইল কোর্টে কা-রাদণ্ড সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ব-ন্ধ দুই মাস বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান বহুল আলোচিত জন -সেবক রিপন গ্রেফ-তারের ভয় দেখিয়ে সরকার মানুষের ক-ন্ঠ রোধ করার চেষ্টা করছে- এনসিপি নেতা এড. মাহবুব যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে মামুন মন্ডলের নেতৃত্বে বিশাল শো-ডাউন এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জ-রিমানা ২৮ অক্টোবরের লগি-বৈঠার স-হিংসতার দৃষ্টা-ন্তমূলক বিচার করতে হবে গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমান এমপি গোদাগাড়ীতে নানা আযোজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দোয়ারাবাজারে জমি বিরোধে ভাইদের পাল্টাপাল্টি অভি-যোগ

মহেশপুর মাদ-কবিরোধী অভি-যানে এক জন মাদ-কসেবী গ্রেফতার ও মোবাইল কোর্টে কা-রাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মহেশপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অত্র থানার একটি চৌকস পুলিশ দল ২৪/১০/২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানাধীন রামচন্দ্রপুর এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় ০১ (এক) জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিবরণ:
• নাম: মোহাঃ রুহুল আমিন ইসলাম (টুয়েল)
• পিতা: মোঃ আইতাল হক
• সাং: রামচন্দ্রপুর, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।

মোবাইল কোর্টের দণ্ডাদেশ:
গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর, ঝিনাইদহ (মোঃ সাজ্জাদ হোসেন)-এর মোবাইল কোর্টে হাজির করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী উক্ত আসামিকে দোষী সাব্যস্ত করে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন (মিস মামলা নং- ১৮৯/২৬)।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin