বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়- যাব: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হাম-লাকারী মা-দক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শা-স্তির দাবিতে মানববন্ধন মহেশপুরে সুধী-জনদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময় গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষ-ণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ নলছিটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সুবিধপুর ইউনিয়ন বিএনপির নেতা নিজাম খান সরিকল ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা ইমাম হোসেন মৃধা পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা। কাজিপুরে আহলে হাদিস আন্দোলনের দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাবেক এমপি মুক্তারের দুই দিনের রি-মান্ড 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View

 

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফ হোসেন মুন্না এই আদেশ দেন।

রিমান্ড শুনানির সময় নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা উপস্থিত ছিলেন। 

এই আওয়ামী লীগের সংসদ সদস্যকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইজিবাইক চালক আল আমিন নিখোঁজের পরে গুম ও হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আবু সায়েদ, জজ আদালতের অতিরিক্ত পিপি ইয়াসিনুল হক দুলালসহ সরকারি ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, আজকে আমরা তার জামিন আবেদন করেছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আশাবাদী পরবর্তী শুনানিতে আমার মক্কেল একজন নাগরিক হিসেবে জামিন পাবেন।  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আবু সায়েদ বলেন, বেলা ১১ টায় আসামি মুক্তাকে আদালতে তোলা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আমরা ৫ দিনেরই চেয়েছিলাম। কিন্তু পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে আসামি পক্ষের করা জামিন আবেদনের বিরোধিতা করি। কারণ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের রক্ত দিয়ে গোসল করতে চেয়েছিলেন। তিনি এই মামলায় প্রক্যক্ষভাবে জড়িত ছিলেন।

পঞ্চগড় আদালতের পরিদর্শক (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক সাংসদ মুক্তাকে রিমান্ড মঞ্জুর শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin