
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুবলাই মধ্যপাড়া জামে মসজিদে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ কর্মসূচি, মাসিক কর্মী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মসূচিতে জেলা শাখার সভাপতি মুহাম্মদ মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল হালিম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় মুবাল্লিগ ও দায়ী অধ্যাপক আব্দুল হামিদ এবং জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মতিন।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন,যুব সংঘের সভাপতি মুসলিম উদ্দিন, আল-আওন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান,যুব সংঘের সেক্রেটারি রাসেল মাহমুদ,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম, সোনামণি বিষয়ক পরিচালক মাহবুবুর রহমান,আল-আওন বিষয়ক সেক্রেটারি আব্দুল ওয়ারেছ,যুব সংঘের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম এবং পেশাজীবী বিষয়ক সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম।
দিনব্যাপী এ কর্মসূচিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম,কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।